মারা গেছেন গুলিবিদ্ধ শিনজো আবে

মারা গেছেন গুলিবিদ্ধ শিনজো আবে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার ( ০৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে। পরে তাকে একটি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর প্রকাশিত ছবিতে শিনজো আবেকে রক্তাক্ত দেখা গেছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে ( ৪১) আটক করেছে পুলিশ। এই হামলার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বর্বোরচিত হামলা যা সহ্য করার মতো নয়।

জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের অংশে রক্তক্ষরণ হয়েছে।

দুটি বুলেটই আবের গায়ে লেগেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে যাওয়ার সময় জ্ঞান ছিল আবের।

প্রসঙ্গত, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ। জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না