ডিএসইর সাপ্তাহিক গেইনার ইন্ট্রাকো রিফুয়েলিং

ডিএসইর সাপ্তাহিক গেইনার ইন্ট্রাকো রিফুয়েলিং
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ২৫.২০ শতাংশ বেড়েছে। ফলে ইন্ট্রাকো রিফুয়েলিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ২৪.৫৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩.৪২ শতাংশ, রবি আজিয়াটার ১৮.৬০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৮.২১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৭.৭০ শতাংশ, খুলনা পাওয়ারের ১৫.০৭ শতাংশ, আইপিডিসির ১৪.৮০ শতাংশ, সোনালী পেপারের ১৪.৭৯ শতাংশ এবং জাহিনটেক্সের শেয়ার দর ১৩.৭৫ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন