আগ্রহ কমার শীর্ষে এনআরবি কমার্শিয়াল ব্যাংক

আগ্রহ কমার শীর্ষে এনআরবি কমার্শিয়াল ব্যাংক
ঈদুল আজহা পরবর্তী তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৮টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৫.৩৬ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, ইন্ট্রাকোর ১.৯৭ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯৭ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১.৯৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৯৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১.৯৪ শতাংশ, এবং মেট্র্রো স্পিনিংয়ের শেয়ার দর ১.৯৪ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন