টপটেন গেইনার আজ টপএইট গেইনার

টপটেন গেইনার আজ টপএইট গেইনার
ডিএসইতে আজ টপটেন গেইনার তালিকায় রয়েছে মাত্র ৮টি কোম্পানি। সোমবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে  ২ টাকা ১০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ১০০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৫০৯ বারে ১৩ লাখ ৮৩ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লিবরা ইনফিউশন লিমিটেড দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬৪ টাকা ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯২২ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - স্ট্যান্ডার্ড সিরামিক, এইচ আর টেক্সটাইল, ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও কেডিএস এক্সেসরিজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন