করোনায় আরও ৭ জনের মৃত্যু

করোনায় আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবারই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৪১ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৪৮ হাজার ১১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬২ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৯৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো