ব্যয় সংকোচনে রূপালী ব্যাংকের উদ্যোগ

ব্যয় সংকোচনে রূপালী ব্যাংকের উদ্যোগ
বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ব্যয় সংকোচনে রূপালী ব্যাংক নানা উদ্যোগ গ্রহন করেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যুৎ ও জ্বালানীর ব্যবহার যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমনেও নিষেধাজ্ঞা জারী করা হয়।

এসময় এমডি বিদ্যুৎ, জ্বালানী ও পানি থেকে শুরু করে সকল খাতে মিতব্যয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি