পর্যবেক্ষণ চলছে, লোডশেডিংয়ে নতুন পরিকল্পনা করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পর্যবেক্ষণ চলছে, লোডশেডিংয়ে নতুন পরিকল্পনা করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী ১০ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে লোডশেডিং নিয়ে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করতে সারা দেশে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে। এর আগে ১০ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। বিষয়টিকে গ্রাহকরাও বিশেষ পরিস্থিতি হিসেবে মেনে নিচ্ছেন। এক সপ্তাহ থেকে ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

তিনি আরও বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহণ খাতে ব্যবহার হয়ে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা