চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফাইজুর রহমান

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফাইজুর রহমান
চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ফাইজুর রহমান। তিনি বর্তমানে ঢাকার কাস্টমস কমিশনার পদে কর্মরত।

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাউল সাবেরিন স্বাক্ষরিত আদেশে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনকে সিলেটের ভ্যাট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ভ্যাটের নতুন কমিশনার পদে কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’