গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৬২ জনে।

একই সময়ে নতুন করে ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ এক হাজার ৩৪৫ জনে।

শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ এবং ৪৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৪৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা