হালদা থেকে সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হালদা থেকে সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে হালদা নদীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়।

শাহিদুল আলম বলেন, অভিযানে হাটহাজারী ও রাউজানের বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি ঘেরা জাল জব্দ করা হয়। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়।

মা মাছ, ডলফিন, জীববৈচিত্র্য রক্ষায় হালদায় প্রতিনিয়ত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট