মাঙ্কিপক্স: বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্স:  বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা হচ্ছে ডাব্লিউএইচওর সর্বোচ্চ মাত্রার সতর্কতা। বিশ্বব্যাপী রোগটির বিস্তারের পরিপ্রেক্ষিতে এটি জারি করা হলো।

মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের শেষে ঘোষণাটি এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, এ পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মাঙ্কিপক্সের ঘটনা ধরা পড়েছে। সাধারণত আফ্রিকার কিছু নির্দিষ্ট অংশে দেখা দেওয়া মাঙ্কিপক্স রোগটি এ বছরই প্রথম বিশ্বের নানা প্রান্তের দেশে ছড়িয়েছে। এটি সাধারণত প্রাণঘাতী নয়।

বর্তমানে ডাব্লিউএইচওর এ ধরনের আরো দুটি স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি রয়েছে। এগুলো হচ্ছে করোনাভাইরাস অতিমারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না