এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে (এপ্রিল’২১-জুন’২১) সমন্বিত ইপিএস হয়েছিল ৮২ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরও একই সময়ে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ২৫  পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন