আমদানিতে তাইওয়ানের ওপর চীনের নতুন নিষেধাজ্ঞা

আমদানিতে তাইওয়ানের ওপর চীনের নতুন নিষেধাজ্ঞা
কয়েকটি পণ্য আমদানিতে তাইওয়ানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ঘটনায় দেশটির ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, (বুধবার ৩ জুলাই) ভোরে অঞ্চলটি থেকে বেশ কিছু ফল, দুই ধরণের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে রাতেই এ ধরণের আরেকটি নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। সেটিতে তাইওয়ান থেকে বিস্কুট ও কনফেকশনারী সামগ্রীসহ আরও বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধের কথা বলা হয়।

রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও বেইজিংয়ের সঙ্গে তাইপের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। তাইওয়ানের রফতানির প্রায় ৩০ শতাংশই হয়ে থাকে চীনে। দুই পক্ষই পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

এদিকে তাইওয়ানে ন্যান্সি পেলোসির ঐতিহাসিক সফরকে চরম বিপজ্জনক আখ্যা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের স্পিকার আগুন নিয়ে খেলছেন বলেও অভিযোগ করেছে চীন। দেশটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগুন নিয়ে যারা খেলবে তারাই নিজেরাই এতে ধ্বংস হয়ে যাবে।’

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না