এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ‘রিভলভিং ফান্ড’ হতে এই ঋণ দেওয়া হবে।

গত বুধবার (২৭ জুলাই) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনাারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান এবং এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অন্যান্যদের মধ্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এনআরবিসি ব্যাংকের সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনুর রশিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি