দেশে এলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ

দেশে এলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ

দেশে এলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশের দ্বিতীয় চালান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল যন্ত্রাংশ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি ড্রাগনবল’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে জাহাজ এলো।


শুক্রবার (৫ আগস্ট) বিকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৭ নম্বর বয়ায় ভিড়েছে রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি। জাহাজের গভীরতা বেশি হওয়ায় সেখানে রেখে কিছু পণ্য খালাস করা হয়েছে। এরপর জাহাজ কিছুটা হালকা হলে শনিবার বিকালে বন্দরের ৯ নম্বর জেটিতে আনা হবে। জেটিতে আনার পর সন্ধ্যা থেকে আবারও পণ্য খালাসের কাজ শুরু হবে।


জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টার পোর্টের খুলনা অফিসের জেনারেল ম্যানেজার অসিম কুমার সাহা বলেন, ‘গত ৬ জুলাই রাশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি মোংলা বন্দরে পৌঁছাতে প্রায় ৩০ দিন সময় লেগেছে। জাহাজের গভীরতা বেশি থাকায় সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারছে না। তাই হাড়বাড়ীয়ার ৭ নম্বর বয়ায় রেখে কিছু পণ্য খালাস করে তারপর জেটিতে আনা হবে।’


মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘জাহাজে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২ হাজার ৮৬২টি প্যাকেজে গুরুত্বপূর্ণ মেশিনারি যন্ত্রপাতি এসেছে। এসব পণ্যের ওজন প্রায় ৫ হাজার ৬০১ মেট্টিক টন। জাহাজ থেকে জেটিতে এ যন্ত্রাংশ খালাসের পরপরই তা সড়ক পথে ট্রাক ও লড়িতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।’


বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আমদানি, খালাস ও পরিবহনের ক্ষেত্রে এক নবযুগের সূচনার সাক্ষী হয়ে থাকবে মোংলা বন্দর।’


উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে সর্বশেষ ২০২১ সালের ১৮ অক্টোবর রাশিয়া থেকে ‘এমভি ফেসকো আলিশ’ রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এসেছিলো। তারপর যুদ্ধ শুরু সাড়ে ৯ মাস পর গত ১ আগস্ট প্রথম রাশিয়ান জাহাজ ‘এমভি কামিল্লা’ আসে এই বন্দরে। তার ৪ দিনের মাথায় রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে ৫ আগস্ট এসেছে ‘এমভি ড্রাগনবল’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা