চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
চট্টগ্রাম থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে।

একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে উড্ডয়ন করে চট্টগ্রামে দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছাবে।

চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ হাজার ৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ১৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে অসংখ্য পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করে। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দুবার কলকাতা ও একবার চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার