রাষ্ট্রীয় মালিকানাধীন ৩ ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রীয় মালিকানাধীন ৩ ব্যাংকে নতুন এমডি
রাষ্ট্রীয় মালিকানাধীন ৩ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিনটি আলাদা সার্কুলার জারি করে এই নিয়োগের ঘোষণা দেয়।

ব্যাংক তিনটি হলো: সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমকে আগামী তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবিরকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও করা হয়েছে। এছাড়া রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হলেন আফজাল করিম, শামস-উল ইসলামের জায়গায় মুর্শেদুল কবির এবং ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। তারা গত ছয় বছর ধরে ব্যাংকের শীর্ষ পদে অধিষ্ঠিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি