তিন কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

তিন কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
পটুয়াখালীর কলাপাড়ায় ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা জালের মূল্য তিন কোটি পনেরো লাখ টাকা।

রোববার (১৪ আগস্ট) রাত ৯টায় উপজেলার আলীপুর বাজারের একটি দোকান থেকে অবৈধ এসব কারেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় মাছ শিকারের ৯ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ হাজী মো. আব্দুর রাজ্জাক মৃধাকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে কলাপাড়া উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান আশিকের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মুচলেকা নিয়ে ওই জাল ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট