Ortho Songbad আর্কাইভ

সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরীক্ষামূলক উৎপাদন শুরু

সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরীক্ষামূলক উৎপাদন শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইলের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির নির্মাণ, সংস্কার কাজ সম্পন্ন করেছে এবং কারখানা প্রাঙ্গণে মেশিনারিজ ইনস্টল/পুনঃ ইনস্টল সম্পন্ন করে কোম্পানিটি পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে।

গত ১৩ আগস্ট থেকে কোম্পানিটির এই পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত হয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার