Ortho Songbad আর্কাইভ

বিওতে বোনাস পাঠিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক

বিওতে বোনাস পাঠিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৭ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচ্য বছরে স্ট্যান্ডার্ড ব্যাংক ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩  শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার