Ortho Songbad আর্কাইভ

বরিশালে ফরচুন সুজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

বরিশালে ফরচুন সুজের কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের বরিশালে বিসিক শিল্প নগরীর জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোন আর্থিক ক্ষতির সম্মুখিন হয়নি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ধোঁয়ার কুণ্ডলী দেখলে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত এই জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্রীড়াঙ্গনের জুতা উৎপাদনে ফরচুন সুজ লিমিটেডের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার