Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে আজ রবিবার (২১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৪৪৫ পিস ইয়াবা, ১৫৭ গ্রাম হেরোইন, ২২ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে বলেও জানায় পুলিশ।

মুল সাইট থেকে

পুজিবাজার