ইআরএফকে সুরক্ষাসামগ্রী দিল এফবিসিসিআই
ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (মাস্ক, পিপিই, ফেস শিল্ড ও গ্লাভস) প্রদান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
গতকাল এফবিসিসিআইয়ের কার্যালয়ে ফেডারেশনের সভাপতি শেখ ফজলে ফাহিম ইআরএফের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক সুজিব রঞ্জন দাস, ইআরএফের অর্থ সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, সদস্য সায়েম টিপু ও নিয়াজ মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি।