খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট, ১৫ জেলায় সরবরাহ বন্ধ

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট, ১৫ জেলায় সরবরাহ বন্ধ

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাঙ্ক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে খুলনায় ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে, যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।





বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতিসহ ৪ সংগঠন এই ধর্মঘট পালন করছে।





বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন গনমাধ্যমকে বলেন, 'বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না।'





'আমরা ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছি। খুলনায় রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে,' যোগ করেন তিনি।





তবে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।





শেখ মুরাদ হোসেন আরও জানান, খুলনা বিভাগের সঙ্গে সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট