জাপান থেকে এলো মেট্রোরেলের ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য

জাপান থেকে এলো মেট্রোরেলের ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য

জাপানের কোবে বন্দর থেকে একাদশ চালানে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ এসব পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।





জানা যায়, গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।





জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার (২৩ আগস্ট) বন্দর ত্যাগ করবে। 





ওয়াহিদুজ্জামান আরও জানান, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা