আন্তর্জাতিক বাজারে আবারও কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও কমলো তেলের দাম

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা ও জ্বালানির চাহিদা কমে যাওয়ায় তেলের দাম কিছুটা কমেছে। তিন দিন পর আজ (সোমবার) কমলো অপরিশোধিত তেলের দাম।





আজ (সোমবার) সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে।





যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ। প্রতিব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৬৫ ডলার। গত অক্টোবরে তেলের দাম কমে হয়েছিল ৮৯ দশমিক ২৯ ডলার। তখন দাম কমে ১ দশমিক ১৫ অথবা ১ দশমিক ৩ শতাংশ।





ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ই শুক্রবার টানা তৃতীয় দিনে সর্বোচ্চ ছিল, কিন্তু শক্তিশালী ডলার এবং চাহিদার আশঙ্কায় সপ্তাহজুড়ে ১ দশমিক ৫ শতাংশ কমেছে।





নিসান সিকিউরিটিজের গবেষণাবিষয়ক মহাব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিলেন যে অর্থনৈতিক মন্দা এবং জ্বালানির চাহিদা কমে যাবে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না