তেল নেই, গ্যাস দিয়ে কী কী করা যায় সেটাই ভাবতে হবে: সাকিব

তেল নেই, গ্যাস দিয়ে কী কী করা যায় সেটাই ভাবতে হবে: সাকিব

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই আসরের জন্য পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই ফাঁকে আজ এশিয়া কাপ প্রসঙ্গে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।





মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের খেলার ধরন পরিবর্তন করে ফেলতে হবে- এমনটা আমি বলছি না।





আমরা চাইলেই আমাদের শরীরকে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রিসোর্স আছে, সেটা কাজে লাগানোটা গুরত্বপূর্ণ। ধরেন, আমাদের কাছে তেল নেই। এখন তেল দিয়ে কী কী করা যায় তা ভেবে আমাদের লাভ নেই। আমাদের কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যায় সেটা বুঝাটা গুরুত্বপূর্ণ। ’






ক্রিকেটারদের নতুন করে করে শেখানোর কিছু নেই বলে মনে করেন সাকিব, ‘আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ’





সাকিবের ভাবনায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও, ‘আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ। ’


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো