Ortho Songbad আর্কাইভ

মিডল্যান্ড ব্যাংকের এক লাখ ব্যক্তিক গ্রাহকের মাইলফলক

মিডল্যান্ড ব্যাংকের এক লাখ ব্যক্তিক গ্রাহকের মাইলফলক
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি এক লাখ ব্যক্তিক গ্রাহকের মাইলফলক পূরণ করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও সিইও মো. আহসান-উজ জামান, এএমডি মোহাম্মদ মাসুম ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে এ অর্জন উদযাপন করা হয়। এতে ব্যাংকের এমডি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমডি ও সিইও মো. আহসান-উজ জামান বলেন, ব্যাংক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জন্য উদ্ভাবনীয় ও আকর্ষণীয় বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প উদ্ভাবনের পাশাপাশি বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা যথা ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এটিএম, ইভিএম নিরাপত্তা-সংবলিত ভিসা ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড চালু করেছে। —বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার