Ortho Songbad আর্কাইভ

ফ্লোর প্রাইস ছাড়া লেনদেনের সুযোগ ব্লক মার্কেটে

ফ্লোর প্রাইস ছাড়া লেনদেনের সুযোগ ব্লক মার্কেটে
শেয়ারবাজারের ব্লক মার্কেটে ফ্লোর পাইস ছাড়াই লেনদেনের সুযোগ দিয়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসি থেকে উভয় স্টক এক্সচেঞ্জকে এ চিঠি পাঠানো হয়েছে।

সূত্র মতে, বিদ্যমান সার্কিট ব্রেকারের আওতায় ফ্লোর প্রাইস ছাড়া ব্লক মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন করা যাবে। তবে কোম্পানির পরিচালকেরা এ লেনদেন করতে পারবেন না।

মুল সাইট থেকে

পুজিবাজার