সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে – ২৫ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৮৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৫৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৫ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা।

লেনদেনের  তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - লাফার্জ হোলসিমের ১৭৯ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৬৮ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৩ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫১ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকা, ফরচুন সুজের ১২৯ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১১৬ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১১৫ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন