সাউথ বাংলা ব্যাংকের নতুন ডিএমডি আলতাফ হোসেন ভুঁইয়া

সাউথ বাংলা ব্যাংকের নতুন ডিএমডি আলতাফ হোসেন ভুঁইয়া
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন আলতাফ হোসেন ভুঁইয়া। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে বনানী শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ২০০০ সালে এনসিসি ব্যাংকে যোগদান করেন এবং শাখা ও প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং শাখা ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে আলতাফ হোসেন ভুঁইয়া সাউথ বাংলা ব্যাংকে যোগ দেন এবং রাজধানীর বনানী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং পেশায় তিনি সর্বক্ষেত্রে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। চাকরিজীবনে কৌশলগত পরিকল্পনা গ্রহণ, লক্ষ্যমাত্রা অর্জন, নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাসহ সম্পদের গুণগত মানসম্পন্নে সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যাংকের এ শীর্ষ পদে তিনি আসীন হয়েছেন।

আলতাফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এমকম ও এমবিএ (অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশ থেকেও অর্থনীতি ও ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি