জাপানের চোগুকু মেরিন পেইন্টসের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি স্বাক্ষর

জাপানের চোগুকু মেরিন পেইন্টসের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস (সি এম পি) মেরিন এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের জন্য সম্প্রতি একটি চুক্তি সম্পাদন করেছে।

জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস ১৯১৭ সালে যাত্রা শুরু করেছে মুলত মেরিন পেইন্টের মাধ্যমে। সর্বোৎকৃষ্ট বিশেষায়িত রঙ উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে সমগ্র বিশ্বে সফলতার সাথে নিজেদের দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে চোগুকু মেরিন পেইন্টস।

দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বার্জার পেইন্টস, বিভিন্ন প্রকারের রঙের চাহিদা মেটাতে বাংলাদেশে ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল, মেরিন এবং বিশেষায়িত রঙ নির্ভরশীলতার সাথে সরবরাহ ও বাজারজাত করে আসছে। এই চুক্তির মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশে আন্তর্জাতিকমানের মেরিন পেইন্ট উৎপাদন এবং উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে যোগ্যতম উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে যাচ্ছে।
বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী এবং চোগুকু মেরিন পেইন্টস (সিঙ্গাপুর) পি টি ই এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিরো নাগাকাওয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানটি বার্জার পেইন্টসের কর্পোরেট অফিসে সম্পন্ন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি