Ortho Songbad আর্কাইভ

করোনায় খুলনায় ২৬ জুন পর্যন্ত ধান চালের ব্যবসা বন্ধ

করোনায় খুলনায় ২৬ জুন পর্যন্ত ধান চালের ব্যবসা বন্ধ
করোনা পরিস্থিতির কারণে ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত খুলনার ধান চাল বণিক সমিতিভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

খুলনা ধান চাল বণিক সমিতির সভাপতি মো. মুনীর আহমেদ রবিবার (২১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তার স্বাক্ষরিত প্রেস বার্তায় জানানো হয়, সমিতির ১৫তম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে মোবাইল কনফারেন্স’র মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় করোনার ভয়াবহ সংক্রমণের কারণে সতর্কতা হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন। সে কারণেই মোবাইল কনফারেন্সের সভায় ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত খুলনার ধান চাল বণিক সমিতিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানসমুহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার