কুমেকে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার দিলেন অর্থমন্ত্রী
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়ার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এছাড়া জরুরি অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ভেন্টিলেটর ও মনিটর দেয়া হয়।
গতকাল বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ফরিদুল ইসলামের কাছে অর্থমন্ত্রীর প্রতিনিধি দল এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন। এ সময় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ উপস্থিত ছিলেন।
কুমেক হাসপাতালের উপপরিচালক ডা. ফরিদুল ইসলাম জানান, করোনার এ দুর্যোগ মুহূর্তে আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর দেয়ার বিষয়টি অত্যন্ত মানবিক। এতে কুমিল্লাবাসী আরো উপকৃত হলো। আমরা কুমিল্লার সন্তান এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।