Ortho Songbad আর্কাইভ

রানার অটোমোবাইলসের ইপিএস কমেছে ২৩ শতাংশ

রানার অটোমোবাইলসের ইপিএস কমেছে ২৩ শতাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২৩ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ৩.৫৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৮৪ টাকা বা ২৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ইপিএস হয়েছে ০.৫৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২২ টাকা বা ২৯ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪.১৫ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার