গ্রামীণফোনের ওপর বিটিআরসি’র নতুন বিধিনিষেধ

গ্রামীণফোনের ওপর বিটিআরসি’র নতুন বিধিনিষেধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) ওপর নতুন দুটি বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের শীর্ষস্থানীয় এ মোবাইল ফোন অপারেটরকে উল্লেখযোগ্য বাজার শক্তি (এসএমপি) ঘোষণা করার ১৬ মাস পর এ বিধিনিষেধ আরোপ করা হলো।

বিধিনিষেধ অনুসারে, জিপি’র জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) লক-ইন সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এছাড়াও কোনো প্যাকেজ বা অফার প্রদান করার আগে বিটিআরসি থেকে আগেই অনুমোদন নিতে হবে গ্রামীণফোনকে।

বিধিনিষেধের অধীনে এখন বিদ্যমান বিভিন্ন পরিষেবা, প্যাকেজ এবং অফারগুলোর জন্য ৩১ আগস্টের মধ্যে অনুমতি নিতে হবে। তবে নতুন অফার এবং প্যাকেজগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই থেকে।

এসকল নির্দেশনার কথা জানিয়ে রোববার (২১ জুন) গ্রামীণফোনের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

ওই চিঠিতে আরও বলা হয়, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না গ্রামীণফোন।

গত বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণফোনকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে কমিশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো