লভ্যাংশহীন ফান্ড সন্ধানী এএমএলের সাবস্ক্রিপশন শেষ

লভ্যাংশহীন ফান্ড সন্ধানী এএমএলের সাবস্ক্রিপশন শেষ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (সন্ধানী এএমএল) ফার্স্ট মিউচুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’ এর সাবস্ক্রিপশন শেষ হয়েছে। এটি দেশের প্রথম লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড একটি বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের সরাসরি কোনো লভ্যাংশ দেওয়া হবে না। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি মুনাফার টাকা লভ্যাংশ হিসেবে বিতরণের পরিবর্তে তা পুনর্বিনিয়োগ করে মুনাফা ও ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) বাড়ানোর চেষ্টা করবে। কোনো ইউনিটধারী তার রিটার্ন তুলে নিতে চাইলে ওই ইউনিট বাড়তি সম্পদ মূল্যে সন্ধানী এএমএলের কাছে বিক্রি করে তা তুলে নিতে পারবে, যা হবে লভ্যাংশের চেয়েও আকর্ষণীয়। কারণ এতে করছাড়ের সুবিধা পাবেন সংশ্লিষ্ট ইউনিটধারী।

সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের প্রাথমিক আকার ৫০ কোটি টাকা। এর মধ্যে ১০কোটি টাকা যোগান দিয়েছে ফান্ডটির উদ্যোক্তা (Sponsor) সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাকী ৪০ কোটি টাকা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে ফান্ডটির যাত্রা শুরু হয়।

সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন