Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩১ আগস্ট ২০২২) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩১৮৪টি ইয়াবা ও ১১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার