Ortho Songbad আর্কাইভ

৩৯ শতাংশ লোকসান বেড়েছে ইস্টার্ন কেবলসের

৩৯ শতাংশ লোকসান বেড়েছে ইস্টার্ন কেবলসের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান ৩৯ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩.২৬ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে ১.২৭ টাকা বা ৩৯ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৫৩ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.৫৩ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে ১ টাকা বা ১৮৯ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৩ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার