Ortho Songbad আর্কাইভ

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট এর উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি জানান, বিকেল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

মুল সাইট থেকে

পুজিবাজার