Ortho Songbad আর্কাইভ

ফের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন পারভেজ তমাল

ফের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন পারভেজ তমাল
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন এস এম পারভেজ তমাল।ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সদস্যদের উপস্থিতিতে ব্যাংকের ১০০তম পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সদস্যদের উপস্থিতিতে প্রধান কার্যালয় থেকে শততম পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। শততম পর্ষদ সভা উদযাপনের কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন।

সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভার্চুয়াল এই পর্ষদ সভায়  উপস্থিত ছিলেন,ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান, পরিচালক  লকিয়ত উল্লাহ, বিকল্প পরিচালক  ডা. কুতুব উদ্দিন, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান।

এছাড়া প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.তালহা সভায় উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার