Ortho Songbad আর্কাইভ

সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউআইইউ

সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউআইইউ
গবেষনায় বাংলাদেশের সেরা দশটি বেসরকারি বিশ্বদ্যিালয়ের তালিকার মধ্যে স্থান পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্কপাস এই তালিকা প্রকাশ করেছে। স্কপাসে ২০১৯ সালে ৬ হাজার গবেষনাপত্র অর্ন্তভুক্ত হয়েছিল গবেষনাপত্রের উল্লেখযোগ্য তিনটি বিষয়ের মধ্যে ছিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এবং মেডিসিন। এর ভিত্তিতে ২০২০ সালের জন্য এই সেরা তালিকা প্রকাশ করেছে স্কপাস। স্কপাস ও সাইন্টিফিক বাংলাদেশ সুত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তালিকাভুক্ত  দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫ টি।

স্কপাসে পরিচালিত জরিপে বাংলাদেশের সেরা দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সির্টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টি, নর্থ সাউথ ইউনিভার্সিটি,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি,  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। সাইন্টিফিক বাংলাদেশ এর ওয়েব সাইটে এ তালিকা প্রকাশ করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার