Ortho Songbad আর্কাইভ

মুনাফা বেড়েছে এমএল ডাইংয়ের

মুনাফা বেড়েছে এমএল ডাইংয়ের
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমএল ডাইংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৬ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৫ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১৭ টাকা বা ১৬ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.০৯ টাকা বা ২৪ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৯ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার