Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬৪ পয়সা। আগের বছর লোকসান ছিল ৭৩ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মিাইনাস ০২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৭ টাকা ১১ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর, ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

মুল সাইট থেকে

পুজিবাজার