Ortho Songbad আর্কাইভ

প্রাইম টেক্সটাইলের মুনাফা ৯১ শতাংশ কমেছে

প্রাইম টেক্সটাইলের মুনাফা ৯১ শতাংশ কমেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯১ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬৯ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৬৩ টাকা বা ৯১ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২১ টাকা।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.১৯ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার