Ortho Songbad আর্কাইভ

হতাশা নিয়ে দেশে ফিরেছে সাকিবের দল

হতাশা নিয়ে দেশে ফিরেছে সাকিবের দল
সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। এক রাশ হতাশা বুকে নিয়ে দুবাই থেকে শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে পা রেখেছে টাইগাররা।

সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিবদের বহনকারী বিমান।

চোখ ধাঁধানো আর আকর্ষণীয় ক্রিকেট খেলতে না পারলেও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তীরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে। একদম শেষ দিকে গিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে সাকিবের দল। অথচ নতুন অধিনায়ক আর ম্যানেজমেন্টের ওপর ভর করে এশিয়া কাপের সুপার ফোর খেলার স্বপ্ন ও আশা নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তাই বাংলাদেশের রিটার্ন টিকিটও সেভাবে কনফার্ম ছিল না।

বাদ পড়ার পর দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট ম্যানেজ করতে বেশ ঝামেলাই হয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত টিকিটের ব্যবস্থা হওয়ায় শুক্রবার রাতেই দুবাই ছাড়েন সাকিবরা।

মুল সাইট থেকে

পুজিবাজার