ইউবিকো‘র ডিএমডি হিসেবে যোগদান করলেন মোস্তফা বিলাল
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান দি ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (ইউবিআইসিও) উপ- ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন এম এম মোস্তফা বিলাল।আজ বুধবার (১ জুলাই) তিনি যোগদান করেছেন।
এর আগে তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে চাকরি জীবন শুরু করেন মোস্তফা বিলাল। এরপর বসুন্ধরা গ্রুপ, গ্রামীন ফান্ড, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক এবং বেঙ্গল ইনভেস্টমেন্ট সহ অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দাযিত্ব পালন করেছেন তিনি।
মোস্তফা বিলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন