বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাম বেড়েছে ২০ শতাংশ
চলতি বছরে বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাম ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৭৫ শতাংশ মার্কিন ডলারে বিনিয়োগ করেছে। বাকিটা রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), ইউরো, পাউন্ড, চায়নিজ ইউয়ান ও কানাডিয়ান ডলারে। আবার স্বর্ণেও ভালো বিনিয়োগ রয়েছে।
অনেক মুদ্রার দরপতন হলেও ২০২১-২২ অর্থবছরে এসব বিনিয়োগ পুনর্মূল্যায়নে বড় মুনাফা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও ভালো মুনাফা হয়েছে। বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়নে অর্থবছরটিতে মোট ২৬ হাজার ২৯৯ কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থ বছরের চেয়ে ৯০৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা পুনর্মূল্যায়নের মুনাফা ব্যাংকের মুনাফায় নেয় না।
তবে সরকার ঋণ কম নেওয়ায় দেশীয় মুদ্রা থেকে সুদ আয় কমেছে। ব্যাংক রেট কমানো ও করোনার কারণে কম সুদে ব্যাংকগুলোকে টাকা দেওয়ার কারণেও আয় কমেছে। ফলে বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে। গত অর্থবছরে দেশীয় মুদ্রা থেকে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৯৪৭ কোটি টাকা, যা এর আগের ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ১৭২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক হিসাব চূড়ান্ত করেছে, যা গত মঙ্গলবারের পর্ষদ সভায় অনুমোদন হয়েছে। এর ভিত্তিতে কর্মকর্তাদের পাঁচ মাসের মূল বেতনের সমান বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বার্ষিক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশ ব্যাংকের সুদ আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৭ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৫৪৪ কোটি টাকা। বৈদেশিক মুদ্রা থেকে কমিশন ও বাট্টা আয় বেড়ে হয়েছে ৫২ কোটি টাকা, যা আগে ছিল ৩১ কোটি।
গত অর্থবছরে টাকা ধার দেওয়ার বিপরীতে সুদ আয় কমে ২ হাজার ৭২৩ কোটি টাকায় নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৯৩৮ কোটি টাকা। কমিশন ও বাট্টা থেকেও আয় কমে ২০৬ কোটি টাকায় নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ৪৪৩ কোটি টাকা। এ ছাড়া লভ্যাংশ ও অন্য আয় মিলে আয় হয়েছে ৫ হাজার ৯০০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে মোট আয় ছিল ৬ হাজার ২৯ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রায় দায়ের বিপরীতে খরচ বেড়ে হয়েছে ১৪৭ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১০৪ কোটি টাকা। দেশীয় মুদ্রায় দায়ের বিপরীতে খরচ কমে হয়েছে ৮১৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৮৮২ কোটি টাকা। গত অর্থবছরে টাকা ছাপানোর জন্য খরচ হয়েছে ৩৮৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩৪০ কোটি টাকা। কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ হয়েছে ১ হাজার ২৫৯ কোটি টাকা, যা আগে ছিল ১ হাজার ২০২ কোটি টাকা। এ ছাড়া অবচয় ও অন্য খরচ হয়েছে ৩৪৬ কোটি টাকা। সব মিলিয়ে খরচ হয়েছে ২ হাজার ৯৫২ কোটি টাকা।