Ortho Songbad আর্কাইভ

বৃটিশ আমেরিকান ট্যোবাকোর মুনাফা ৪৭ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৭ শতাংশ বেড়ছে। আগের বছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২০) এই মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনফা (ইপিএস) হয়েছে ১৬.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১.৪৪ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫.৪৩ টাকা বা ৪৭ শতাংশ

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৫.৭২ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার