Ortho Songbad আর্কাইভ

মুনাফা কমেছে বিডি অটোকার্সের

মুনাফা কমেছে বিডি অটোকার্সের
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্সের শেয়ারপ্রতি মুনাফা ((ইপিএস) ২৫ শতাংশ কমেছে। আগের বছরের একই সমযের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৫ টাকা। এ হিসেবে মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ২৫ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪১ টাকা। এ হিসেবে মুনাফা কমেছে ০.৩৬ টাকা বা ৮৮ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭.২৩ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার